আড়িপাতা বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

ইউএসমার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ফোনে আড়িপাতা বন্ধ করতে যাচ্ছে। মার্কিন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি। দেশটির নাগরিকদের ফোনে আড়িপাতার সুযোগ পেয়েছিল দেশটির সিকিউরিটি সার্ভিস। তবে মার্কিন সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে না পারায় ফোনে আড়িপাতা বন্ধ করা হচ্ছে। খবর বিবিসি’র।

‘প্যাট্রিয়ট এ্যাক্ট’ নামে এ আইনের আওতায় ফোনে আড়িপাতা বন্ধের বিধানটি স্থানীয় সময় রবিবার মধ্যরাত থেকে কার্যকর করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এরই মধ্যে আড়িপাতা কার্যক্রম বন্ধ করতে শুরু করেছে। তবে হোয়াইট হাউস এ সিদ্ধান্তকে সিনেটের ‘দায়িত্বহীন ভ্রষ্টতা’ বলে অভিহিত করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.