হজ পরবর্তী কার্যক্রম পরিচালনায় সৌদি আরবে বাংলাদেশ বিমানের কর্মকর্তারা

হজ পরবর্তী কার্যক্রম পরিচালনায় সৌদি আরবে বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।

হজ পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য বিমান  বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১ জন কর্মকর্তা নিরাপদে সৌদি আরব পৌঁছেছে। সোমবার রাতে তারা সেদেশে পৌঁছায়।

এর আগে ভিসা সংক্রান্ত শর্তের জটিলতায় বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১ জন কর্মকর্তাকে জেদ্দা আব্দুল আজিজ অন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে দ্রুত বিমান কর্মকর্তাদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর হওয়ায় তারা নিরাপদে সৌদি পৌঁছায়।

সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘বিমানের ৭১ কর্মকর্তা জেদ্দা বিমান বন্দরে আটক’ শীর্ষক শিরনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হজ ফেরত বিমান যাত্রী ও তাদের পরিবারের মাঝে নিরাপদে দেশে ফেরা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। পরে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে বিমান কর্মকর্তারা সেদেশে নিরাপদে পৌছালে তাদের সেই শঙ্কা দুর হয়।

প্রসঙ্গত, বিমানের এই কর্মকর্তারা এবার হজ পালনের জন্য যারা সৌদিতে গিয়েছেন তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম পরিচালনার জন্য রবিবার রাতে জেদ্দায় যান। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে। কারণ তাদের সকলের ভিসায় উল্লেখ ছিলো- ‘হজ পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে যারা যাবেন তাদের অবশ্যই ৭ আগস্টের মধ্যে সৌদিতে প্রবেশ করতে হবে। কিন্তু বিমানের কর্মকর্তারা ৫ দিন পর জেদ্দায় যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.