দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল বিশ্বমানের জব পোর্টাল এভারজবস

jobsএশিয়ার বসচেয়ে দ্রুত বিকাশমান জব পোর্টাল এভারজবস আজ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল ঊাবৎলড়নং.পড়স.নফ হিসাবে। চাকরি খোজার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে এভারজবসের এই যাত্রা। মাত্র কয়েকটি ক্লিক করে অতি সহজেই চাকরি সন্ধানি যেকেউ পৌছে যেতে পারবেন কাঙ্খিত প্রতিষ্ঠানের কাছে খুবই অল্প সময়ে।

দক্ষিন পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ইকমার্স ভিত্তিক ব্যবসার প্রসার পৃথিবী ব্যাপী সবাইকে বিস্মিত করেছে গত কয়েক বছরে। ১৬০ মিলিয়ন মানুষকে জনশক্তিতে পরিনত করতে এখন প্রয়োজন যথাযথ প্রশিক্ষন। দেশব্যপী ইন্টারনেট ও মোবাইল ফোনের প্রসার প্রায় প্রতিদিনই তৈরী করছে নতুন নতুন কর্মসংস্থানের। তথ্যপ্রযুক্তির এ যুগে শিক্ষিত ও দক্ষ পেশাজীবিরাই এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশকে।

এভারজবস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর খায়েস ভ্যারহাইকে বলেন, “বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং শুধুমাত্র সঠিক কাজটি বেছে নিতে পারলেই তাদের পক্ষ্যে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব। আমার বিশ্বাস, আমাদের সুচারু ও পরিচ্ছন্ন ওয়েব ইন্টারফেস খুব সহজেই আপনাকে আপনার স্বপ্নের কাজটি বেছে নিতে সহযোগীতা করবে। একই সাথে, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও প্রার্থীদের দক্ষতা যাচাই করে নিতে পারবে প্রয়োজন অনুসারে।”

বরেণ্য তথ্য প্রযুক্তি ও ই-কমার্স বিশেষজ্ঞ মুনির হাসান জানান, “প্রতিবছর বিশ লাখের বেশি মানুষ চাকরির বাজারে প্রবেশ করে। এর মধ্যে থেকে লক্ষ্যনীয় অংশ বিদেশে উচ্চতর শিক্ষা ও জীবিকার সন্ধানে পাড়ি দেয়। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্বেও রয়ে যাওয়া জনসম্পদের প্রায় ৪৬ শতাংশ বেকারত্বের স্বীকার হয়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, যথাযথ যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পেয়ে অনেক প্রতিষ্ঠান হতাশও বটে !”

সর্বপ্রথম মায়ানমারে ড়িৎশ.পড়স.সস নামে এশিয়াতে আত্মপ্রকাশ করে এভারজবস। মায়ানমারের সর্বপ্রথম জব পোর্টাল হিসাবে আজো সবচেয়ে জনপ্রিয় এ পোর্টালটি। এ বছর শ্রীলংকায় এক হাজারের অধিক চাকরির তালিকা নিয়ে যাত্রা শুরু করে বাবৎলড়নং.ষশ । এভারজবস বাংলাদেশ যঃঃঢ়://নরঃ.ষু/১কএা৫ষব যাত্রা শুরু করতে যাচ্ছে এক হাজারের বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে দুই হাজারের অধিক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে।
রকেট ইন্টারনেটের নতুন এ জব পোর্টাল এভারজবস, এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ এবং অফ্রিকা ইন্টারনেট গ্রুপ এর অর্ন্তভুক্ত।

এভারজবস সম্পর্কে
এভারজবস বর্তমানে শ্রীলংকা এবং মায়ানমারে কার্যক্রম পরিচালনা করছে। উন্নয়নশীল দেশগুলোতে সঠিক নিয়োগদাতার সাথে সঠিক প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে কো-ফাউনডার রোনাল্ড জ্যান সুরস মার্চ ২০১৫ সালে এভারজবস এর কার্যক্রম শুরু করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.