যুক্তরাষ্ট্রে অবতরণের আগে কার্গো বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে অবতরণের আগে কার্গো বিমান বিধ্বস্ত ।

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের টলেডো এক্সপ্রেস বিমানবন্দরে অবতরণের আগে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, বুধবার বিমানবন্দরের রানওয়েতে অবতরণের চেষ্টা করে বিমানটি। তবে বিমানবন্দরে অবতরণের আগেই পাশের একটি গাড়ি মেরামতের দোকানের কাছে বিধ্বস্ত হয় সেটি।

এ সময় দোকানের সামনে থাকা কয়েকটি গাড়ির সঙ্গে বিমানটি ধাক্কা খায় এবং সেটিতে আগুন ধরে যায়। বিধ্বস্তের সময় বিমানটিতে পাইলটসহ দুইজন ছিলেন। কিন্তু তারা জীবিত না মৃত, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.