নিত্য ব্যবহার্য কিছু পণ্যের দাম কমছে

Price-Downবৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বেশ কিছু পণ্যের কর ও শুল্ক বাড়ানো এবং কমানোর প্রস্তাব করেছেন।

তবে শুল্ক ও কর বাড়ানো বা কমানোর প্রস্তাব করলেই ওই পণ্যের দাম কমে বা বাড়ে এমন নয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী যেসব পণ্যের সম্পূরক শুল্ক, কর ও ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন তার মধ্যে গ্লুকোজ, সাদা চকলেট (কোকাযুক্ত নয়), কোকাযুক্ত চকলেট, চকলেট বার, মিষ্টি বিস্কুট, ওয়েফার, টোস্ট, জ্যাম, জেলি, গ্রীজ, মশার কয়েল, টয়লেট পেপার, ওভারকোট, কার কোট, কেইপ, স্যুট, জ্যাকেট, ব্লেজার, ট্রাউজার, ছেলেদের শার্ট (নিটেড বা ক্রশেটেড), অন্তর্বাস, পায়জামা, মেয়েদের ব্লাউজ, শার্ট ও শার্ট-ব্লাউজ, মেয়েদের জার্সি, পুলওভার, কার্ডিগান, পেটিকোট, প্যান্টিসহ বিভিন্ন অন্তর্বাস, সব ধরনের টুথ ব্রাশ, বিভিন্ন ধরনের চশমা ও চশমার ফ্রেম, স্যানিটারি ন্যাপকিন, টাওয়েল (প্যাড) ও বাচ্চাদের একই ধরনের পণ্য, খেলার তাস, দেশীয় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত খেলনা ইত্যাদি।

এছাড়া প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে। পার্টিকেল বোর্ড, ছাপানোর ছবির খরচ কমানোর জন্য শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.