সন্দ্বীপে যুবলীগ নেতার তান্ডব, দখল করা জমির গাছ কেটে সাবাড়

সন্দ্বীপে যুবলীগ নেতার তান্ডব, দখল করা জমির গাছ কেটে সাবাড়

বিশেষ প্রতিনিধি, সন্দ্বীপ থেকে ফিরে : দুই দিন বন্ধ থাকার পর আবারো অস্ত্রের মুখে অন্যের জমি দখল করে সেখানে বাড়ি নির্মাণ অব্যাহত রেখেছে সন্দ্বীপ যুবলীগ পরিচয় দানকারী নেতা কাদের ওরফে পান কাদের। প্রকাশ্যে অসংখ্য গাছ কেটে সাবাড় করে ফেলেছে সন্ত্রাসীরা। দখল করা জমিতে ছাগল জবাই করে উল্লোস করছে সন্ত্রাসীরা। ফাকা গুলির শব্দ করে পুরো এলাকায় আতঙ্গ ছড়িয়ে দিয়েছে। এতবড় ঘটনা ঘটার পরও নিশ্চুপ সন্দ্বীপ থানার পুলিশ। এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন হারামিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। জানাগেছে গত কয়েকদিন ধরে সেখানে যুবলীগ নেতা পান কাদেরে নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্রের মুখে বসতভিটা দখল করে সেখানে বাড়ি নির্মাণ করছে। এই ঘটনায় জমির মালিক জাহাঙ্গীর আলম সন্দ্বীপ থানায় মামলা করতে গেলেও ভয়ে থানা পুলিশ মামলা নেয়নি। জাহাঙ্গীরের লিখিত অভিযোগ তারা সাধারণ ডাইরী আকারে গ্রহন করেছেন। এই ঘটনায় পুরো গ্রামে চাঞ্চল্য সৃস্টি হয়েছে।

অভিযোগ উঠেছে জিডি দায়েরের পর থানা পুলিশ যুবলীগ নেতা আবদুল কাদের ওরফে পান কাদেরকে থানায় ডেকে নেয়। জানাগেছে এরপর থেকে সন্ত্রাসীরা আরো বেপোরোয়া হয়ে উঠেছে। এখন তারা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ও ফাঁকা গুলি করে দখল করা জমিতে দোকন ঘর নির্মাণ শুরু করেছে। সন্ত্রাসীরা জমির মালিক জাহাঙ্গীর আলম ও তার আÍীয় স্বজনদের খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিচ্ছে। এই ঘটনায় গত ২/৩দিন ধরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ৮ নং ওয়ার্ডে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হচ্ছেন না ।sandwip

একটি গোয়েন্দা সংস্থা সুত্রে জানাগেছে, এই ঘটনা জানার পর গত ২৯ সেপ্টেম্বর এভিয়েশন নিউজে একটি রিপোর্ট প্রকাশিত হলে সন্ত্রাসীরা দুই দিন গা ঢাকা দেয়। কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে কোন ধরনের অ্যাকশন না হওয়ায় সন্ত্রাসীরা গতকাল থেকে আবারো কাজ শুরু করেছে পান কাদেরের নেতৃত্বে।

জাহাঙ্গীর আলম জানান, গত এক সপ্তাহ ধরে তিনি তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে আতঙ্ক দিন কাটাচ্ছেন। তার একমাত্র মেয়ের পরীক্ষা থাকলেও ভয়ে পরীক্ষা দিতে পারছেন না। প্রতিনিয়ত সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকী দিচ্ছে। রাতের অন্ধকারে তার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করছে। থানায় দায়েরকৃত জিডি তুলে না নিলে সবাইকে হত্যা করে লাশ বঙ্গোপসাগরে ফেলে দিবে বলে হুমকী দিচ্ছে।

তিনি বলেন, বিষয়টি থানা পুলিশকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু সন্ত্রাসীরা এতটাই প্রভাবশালী থানা পুলিশও ভয়ে কোন ব্যবস্থা নিতে পারছেন না। এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পর্যন্ত আসেনি। সন্ত্রাসীরা দখল করা জমিতে বাড়ি নির্মাণও বন্ধ করেনি। এই অবস্থায় তিনি নিরুপায় হয়ে আইজিপি সেলে লিখিত অভিযোগ (মেমো নং-১৩৬৭) দায়ের করেছেন। এখনো সন্ত্রাসীরা অবৈধভাবে ঘর নির্মাণ বন্ধ করেনি। ঘটনাস্থলে কোন পুলিশও আসেনি।

জাহাঙ্গীর আলম জানান হারামিয়া ৮ নং ওয়ার্ডে তার বাড়িতে এই ঘটনা ঘটেছে। জানাগেছে, দীর্ঘদিন ধরে বিএস ৬৭, খতিয়ান ২২৭৫৬ দাগ থেকে তিনি ২৩৯০ অযুতাংশ জমি ক্রয় করে সেখান থেকে কিছু অংশে বাড়ি নির্মাণ, পুকুর খনন ও বাগান বানিয়ে বসবাস করে আসছেন। জমিটি তিনি অহিদ উল¬্যার ২ পুত্র ও ৩ মেয়ের কাছ থেকে ক্রয় করেছেন। এ সংক্রান্ত তার রেজিস্টি দলিল আছে। তিনি দীর্ঘদিন ধরে জমির খাজনা দিয়ে আসছেন।

কিন্তু কিছুদিন আগে যুবলীগ নেতা পরিচয় দিয়ে স্থানীয় রাজের গো বাড়ির আব্দুল কাদের নামে এক ব্যক্তি সন্ত্রাসী ভাড়া করে অস্ত্রের মুখে তার বাগানের গাছ কেটে প্রকাশ্যে জমি দখল করে সেখানে অবৈধভাবে বাড়ি নির্মাণ শুরু করছে। পুলিশের আইজি‘র কাছে তিনি অবিলম্বে সন্ত্রাসীদের অবৈধ বাড়ি নির্মাণ বন্ধ করতে দাবি জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.