ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন দুই পাইলট এবং স্থানীয় এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, আজ রবিবার দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার বিক্রাবাদ জেলায় এই বিমান দুর্ঘটনা ঘটেছে।

এই বিষয়ে স্থানীয় পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিক্রাবাদ জেলার বান্টাওয়ারাম নামক স্থানে একটি ফসলী জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই মারা যান দুই পাইলট। এছাড়া এই দুর্ঘটনায় প্রাণ হারান স্থানীয় এক নারী।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, যখন প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় তখন ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল।অবশ্য কর্তৃপক্ষ এখনও বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছু জানায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.