শাহজালাল বিমানবন্দরে যাত্রীর জুতা থেকে ইয়াবা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর জুতা থেকে ইয়াবা উদ্ধার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৮ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার ভোরে বিমানবন্দরে কর্মরত পুলিশের সিটি স্পেসাল ব্রাঞ্চের (সিটি-এসবি) সদস্যরা তাকে আটক করে। জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সিটি-এসবির বিমানবন্দর শাখা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সিটি-এসবি জানায়, আজ ভোরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন জাহাঙ্গীর। বিজি-০৮২ ফ্লাইটে তার উড়াল দেয়ার কথা ছিল। কিন্তু এসবির গোপন সংবাদের ভিত্তিতে বর্হিগমন রো-ডির বোডিং কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর তার দেহ এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে জুতার ভেতর বিশেষ কায়দায় সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি প্যাকেটে মোট ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.