ঢাকায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনের সই করা এক চিঠিতে,  ঢাকার দুই সিটি নির্বাচনে যেসব প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র করা হচ্ছে, সেসব প্রতিষ্ঠানের নিজস্ব সিসি ক্যামেরা (ক্লোজড সার্কিট ক্যামেরা) ভোটের দিন চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি বলছে, এই সিসি ক্যামেরা ৩০, ৩১ জানুয়ারি ও ভোটের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি চালু রাখতে হবে।

ইসি বলছে, যেসব প্রতিষ্ঠানে ভোট হবে, সেই সব প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তার জন্য বিদ্যমান সিসি ক্যামেরাগুলো এই তিন দিন ব্যবহার করতে হবে। এ-সংক্রান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে কমিশনে গৃহীত হয়েছে বলে জানা গেছে।

তবে প্রতিষ্ঠানগুলো ভোট গ্রহণের সময় গোপন কক্ষের কোনো ছবি ক্যামেরায় নিতে পারবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.