রাশিয়ার বিমান হামলায় ১০ তুর্কি সেনা নিহত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় অন্তত ১০ তুর্কি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

মধ্য প্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাজদার নিউজ জানায়, ইদলিবের কানসাফরা গ্রামে যৌথভাবে বিমান হামলা চালায় সিরিয়া-রাশিয়া। এতে অন্তত ১০ তুর্কি সেনা নিহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়া-রাশিয়ার যৌথ বিমান হামলায় তুরস্কের বেশ কয়েকটি সামরিক যান বিধ্বস্ত হয়। এতেই এ হতাহতের ঘটনা ঘটেছে।

অবশ্য তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। খবরটি সত্যি হয়ে থাকলে গত এক সপ্তাহে সিরিয়ায় ২০ তুর্কি সেনা নিহত হলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.