লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেস উদ্বোধন করলেন, সেনাপ্রধান জেনারেল আজিজ।

সোমবার দুপুরে লালমনিরহাট সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন স্কুলের অবকাঠামো উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ।

ঢাকার তেজগাঁও বিমানবন্দরে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় আর্মি এভিয়েশন স্কুল। বাংলাদেশ সেনাবাহিনীর সব বৈমানিক, প্রকৌশলী ও বিমান ক্রুরা এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন।

লালমনিরহাট সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন স্কুলের অবকাঠামো উদ্বোধনের পর  সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, এতদিন ঢাকার তেজগাঁও বিমানবন্দরে আর্মি এভিয়েশন গ্রুপের প্রশিক্ষণ হয়ে আসছিল।লালমনিরহাটে এভিয়েশন স্কুল স্থানান্তর করায় এখন থেকে এই বিমানবন্দর সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনী ও বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষও ব্যবহার করবে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনীর বিশেষায়িত প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন গ্রুপ এ বাহিনীর আভিযানিক কার্যক্রমে সরাসরি বিমান সহায়তা দিয়ে আসছে।স্কুলটির জন্য লালমনিরহাটে নতুন ও আধুনিক অবকাঠামো তৈরি করায় ‘বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেল’ বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া মিলিটারি ফার্মের জন্য একটি আধুনিক ও স্বয়ংক্রিয় মিল্কিং পার্লার এবং আর্মি এভিয়েশনের একটি হেলিপ্যাড উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।একই সময়ে অফিসার্স মেস ও এসএম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন তিনি।

এ সময় সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন, রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলামসহ সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.