এয়ার এশিয়ার ‘বিগ সেল।’ যাত্রীদের বিনা ভাড়ায় সিট।

করোনা সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিয়েছে অনেক দেশ।বিমানে যাত্রী কমেছে প্রায় সব দেশেই।পরিস্থিতি সামাল দিতে বিমান সংস্থাগুলোকেও বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান এয়ার এশিয়া যাত্রী টানতে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের সংস্থায় ভ্রমণে যাত্রীদের কাছ থেকে কোনো ‘সিট ফেয়ার’ নিচ্ছে না। এয়ার এশিয়া এটিকে বলছে ‘বিগ সেল।’

এর আওতায় অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে ভ্রমণে এয়ার এশিয়া যাত্রীদের কাছ থেকে বিমানের আসনের জন্য কোনো ভাড়া নিচ্ছে না। তবে নিয়মমাফিক এয়ারপোর্ট ট্যাক্সের মতো অন্যান্য ফি দিতে হবে যাত্রীদের।

২০২১ সালের ১ জুলাই পর্যন্ত সময়ে ভ্রমণের জন্য ছাড়কৃত মূল্যে টিকিটি বুকিং করা যাবে।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রুটেও এমন ছাড় চলছে। এই বিগ সেল ফ্রি সিট অফারের আওতায় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর, জাকার্তার মতো স্বল্প দূরত্বে ভ্রমণে খরচ পড়ছে মাত্র ৪৪ মালয়েশিয়ার রিঙ্গিত। আবার কুয়ালালামপুর থেকে সিউল, পার্থ, মেলবোর্নের মতো দূরত্বে খরচ পড়ছে ৭১ মালয়েশিয়ান রিঙ্গিত। এয়ার এশিয়ার প্রিমিয়াম ফ্লাটবেড কেবিনেও একই ধরনের ছাড় রয়েছে।

এয়ার এশিয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডিরেক্টর ভেরানিতা ইয়োসেফিন জাকার্তা পোস্টকে বলেছেন, চ্যালেঞ্জিং এই সময়টাতে ইন্দোনেশিয়ার পর্যটন খাত ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.