রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আগামী ১৫ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য এই ঘোষনা বলবত থাকবে। বিমানের এমডি মোকাব্বির হোসেন রাতে এভিয়েশন নিউজকে এই তথ্য জানান। তিনি বলেন, দেৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিমান এই সিদ্ধান্ত নিয়েছে। সেৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেই দেশের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
করোনা আতঙ্কে এর আগে দু সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবের সাথে অন্যান্য যেকোন দেশের উড়োজাহাজ চলাচল। শনিবার স্থানীয় গণমাধ্যম এ বিষয় নিশ্চিত করেছে।
শনিবার থেকে শুরু করে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলোর এই ভ্রমণ নিষেধাজ্ঞা চলবে আগামী দু সপ্তাহ। তবে বিশেষ কোন প্রয়োজনে যেমন ছুটির দিন বা যারা ফ্লাইট স্থগিতের কারণে ফিরে আসতে পারছে না অথবা দেশে ফিরে আসার পর যদি তারা কোয়ারেন্টাইনে থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।
এ পর্যন্ত সৌদি আরবে ৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর বিশ্বে এ সংখ্যা এরই মধ্যে ৫ হাজার ছাড়িয়েছে।