এবার সিঙ্গাপুরগামী সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই রুটে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানের এমডি মোকাব্বির হোসেন এভিয়েশন নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বিশ্বজুড়ে করোনা ভা্ইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিমান ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে দুবাই ও আবুধাবী রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষনা দিয়েছে বিমান কতৃপক্ষ। বিকালে অভ্যন্তরিন রুটের আরো ৯টি ফ্লাইট বাতিলের কথা জানায় বিমান।