আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।
ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ এবং নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন।
এদিকে করোনা আতংকে ভোটার উপস্থিত অন্যান্য ভোটের তুলনায় অনেক কম ছিল। যদিও নির্বাচন কমিশন থেকে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে।