সিলেট বাদে বিমানের সব অভ্যন্তরিণ রুটের ফ্লাইট বন্ধ হচ্ছে

২৫ মার্চ থেকে চট্টগ্রাম, কক্সবাজার. ২৬ মার্চ -যশোর, রাজশাহী, সৈয়দপুর

সিলেট বাদে বিমানের সব অভ্যন্তরিণ রুটের ফ্লাইট বন্ধ হচ্ছে । আগামী ২৫ মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ঢাকা চট্টগ্রাম ফ্লাইট। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রাতে বিমানের এমডি মোকাব্বির হোসেন এভিয়েশন নিউজকে এই তথ্য জানান।

ঢাকা চট্টগ্রামের সব ফ্লাইটের পাশাপাশি ওই দিন থেকে ঢাকা সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯  মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়াও ২৫ মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ঢাকা কক্সবাজারের সব ফ্লাইট। এই নিষেধাজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত বলবত থাকবে।

২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-যশোর, ঢাকা রাজশাহী এবং ঢাকা সৈয়দপুরের সব ফ্লাইট। এই নিষেধাজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত বলবত থাকবে।

অপর দিকে ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাচজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত বলবত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.