বিচ্ছেদের পথে ব্র্যাঞ্জেলিনা?

pitt-jolieহলিউডের ‘পাওয়াল কাপল’ বলা হয় তাদের। কিন্তু শোনা যাচ্ছে ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির সম্পকর্ে গ্রহণ লেগেছে।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস বলছে, ব্র্যাঞ্জেলিনার সম্পর্কে চিড় ধরেছে বেশ কিছুদিন হলো। সন্তানদের নিয়ে পিটের লন্ডনে চলে যাওয়া থেকেই এর শুরু।

টাচ ম্যাগাজিনের দাবী, “জোলিকে এখন বেশ ফ্যাকাশে, বিষণ্ণ ও অবসাদগ্রস্ত দেখায়। পিটের সঙ্গে ক্রমাগত বাকবিতণ্ডা এবং তাদের বিচ্ছেদের সম্ভাবনা তার ভেতর থেকে সব শক্তি টেনে নিয়েছে, এর ফলেই আরো ওজন হারাচ্ছেন তিনি। এখনই যদি এর সমাপ্তি না টানা হয় তাহলে অবস্থা আরো খারাপ হতে পারে। পরিশ্রমের ধকলে ক্লান্তি চেপে বসেছে, তার ওপর প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা এখন জোলির। কিন্তু পিট তাকে কোনো প্রকার সাহায্য কিংবা বিয়েটাকে বাঁচানোর কোনো চেষ্টাও করছেন না।”

দুজনে সবশেষ একসঙ্গে অভিনয় করেছেন ২০১৫ সালের সিনেমা ‘বাই দা সি’-তে। সিনেমাটিতে দেখানো হয় ভুমধ্যসাগরীয় এলাকায় ছুটি কাটাতে আসা এক জুটির সম্পর্কের টানাপড়েনের গল্প। এবার সেটাই যেন সত্যি হয়ে দেখা দিচ্ছে এই দম্পতির জীবনে। ব্যক্তিগত জীবনে প্যাক্স, জাহরা, ম্যাডক্স, শিলোহ, নক্স এবং ভিভিয়েন নামে ছয় সন্তান আছে এই দম্পতির।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন দুজন, বলা হয় তা ছিল প্রথম দেখাতেই প্রেম। জোলির প্রেমে মগ্ন হয়ে স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিচ্ছেদ ঘটান পিট। এরপর প্রায় ৯ বছর এক সঙ্গে বসবাস করার পর ২০১৪ সালে বিয়ে করেন তারা।

বিচ্ছেদের ব্যাপারে এখনও তাদের মুখ থেকে সরাসরি কিছু শোনা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.