খোকন ও দিতিকে উৎসর্গ করা হল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’

Untitled-1_3সাফি উদ্দিন সাফি পরিচালিত এবং শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবি মুক্তি পাবে ৮ এপ্রিল। তবে এর অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে আজ (সোমবার)। আর এ উপলক্ষে এফডিসির ৮ নম্বর ফ্লোরে সন্ধ্যা সাড়ে ৬টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এই ছবি মুক্তির আগেই জানা গেল আগামীতে ছবির তৃতীয় কিস্তিও নির্মাণ করা হবে। শুধু তাই নয় সেখানেও নাকি থাকবেন এই ছবির অভিনেত্রী জয়া আহসান। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক। অনুষ্ঠানের এক ফাঁকে সাংবাদিকদের পরিচালক বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনির তৃতীয় সিক্যুয়েলও হবে। আর এই ছবির তৃতীয় কিস্তিতেও নায়িকা হিসেবে থাকবেন জয়া আহসান। তবে নায়ক কে থাকেবন সে বিষয়ে তিনি কিছু বলেন নি। তাছাড়া ছবিটি প্রয়াত অভিনেত্রী দিতি এবং পরিচালক শহীদুল ইসলাম খোকনে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন পরিচালক। সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন, মৌসুমী হামিদ, ইমন ও ওমর সানী। ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটির প্রথম সিক্যুয়েল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ঈদুল আজহায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.