অপির মুখোমুখি সেলিম

selimদুজনের মাধ্যম একই। অভিনয়। কিন্তু এবার একজনের উপস্থাপনায় মুখোমুখি হবেন আরেকজন। বলবেন নিজের অনেক সম্পর্কে অনেক কথা। যে দুজনকে নিয়ে কথা হচ্ছে, তাঁদের একজন অপি করিম আর অন্যজন শহীদুজ্জামান সেলিম। গাজী টিভিতে নিয়মিত একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন অপি করিম। নামটাও তাঁরই নামে, ‘অপি’স গ্লোয়িং চেয়ার’। এ অনুষ্ঠানে এরই মধ্যে অনেক তারকাই হাজির হয়েছেন। কথা বলেছেন নিজের ব্যাপারে। এবার এই অনুষ্ঠানে হাজির হচ্ছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে সেলিম তাঁর ব্যক্তিজীবন, কর্মজীবন ও পারিবারিক জীবনের নানান দিক নিয়ে আড্ডায় মেতে উঠবেন। অপিও নানা ধরনের প্রশ্নবানে জর্জরিত করবেন তাঁকে।
ব্যক্তি শহীদুজ্জামান সেলিম থেকে তারকা শহীদুজ্জামান সেলিম হয়ে ওঠার গল্পসহ এ অনুষ্ঠানে দর্শকেরা তাঁর বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে পারবেন। জানতে পারবেন এই তারকার অনেক অজানা কথাও।
শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটির নতুন পর্বটি প্রচারিত হবে ৭ এপ্রিল রাত আটটায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.