ফাহমিদা নবী’র উপস্থাপনায় সামিনা চৌধুরী

66নানা জনের নানা ভাবনায় সমৃদ্ধ আমাদের বাংলা গান। জনপ্রিয় সংগীতশিল্পীদের কন্ঠে গুনী সংগীতস্রষ্টার সেই সব অমর কীর্তি দিয়ে সাজানো হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আয়না’। ৮ এপ্রিল থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী’র উপস্থাপনায় আগামীকালের পর্বে অতিথি থাকবেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও এসআই টুটুল। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা ০৬টা ২৫মিনিটে। অনুষ্ঠানে প্রতিটি পর্ব ভিন্ন ভিন্ন গান নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানে এক বা একাধিক স্বনামখ্যাত সঙ্গীতশিল্পী গান পরিবেশন করবেন। গানের রচনাকাল, পটভূমি আলোচনা করা হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.