সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগী চিকিৎসা দেওয়া হবে না

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চিকিৎসা দেওয়া হবে না। সেখানে আগের মতোই সাধারণ রোগীদের চিকিৎসা চলবে।

শুক্রবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের সেবা দেওয়ার যে কথা ছিল তা পরিবর্তন করা হয়েছে। এখানে আগের মতো সাধারণ রোগীদের চিকিৎসা চলবে। সাধারণ রোগীদের কথা বিবেচনা করে আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।’

এখন হাসপাতালটিতে কোনো করোনা রোগী নেই বলেও জানান তিনি।

সূত্র: ডেইলি স্টার

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.