করোনা মোকাবিলায় হুমায়ুন ফরীদির চশমা ৩ লাখ টাকায় বিক্রি

করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য তারকারা যখন নিলামে তুলছেন তাদের প্রিয় স্মৃতিমাখা জিনিসগুলো ঠিক তখনই বাংলার খ্যাতিমান প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে উঠেছে।

নিলামে তুলেছিলেন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। নিলামে হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় তার চশমাটি কিনে নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরিদীর চশমা নিলামে তোলা হয়। লাইভ অনুষ্টানে অংশ নেন ফরীদির মেয়ে শারারাত ইসলাম।

এছাড়া আরো অংশ নেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিম, ইরেশ যাকের, সাজু খাদেমসহ আরো অনেকে।

এক ঘণ্টার নিলাম লাইভ অনুষ্ঠান রাত ১১টায় শুরু হয়ে শেষ হয় ১২ টায়। শুরুতে বিড শুরু হয় ১ লাখ টাকায়। এরপর তা থামে ৩ লাখ ২৫ হাজার ১২টায়।

জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়।

এর আগে সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান, তাহসান নিলামে তাদের স্মৃতিমাখা জিনিস তোলেন।

Comments (0)
Add Comment