সিলেট থেকে ঢাকায় ১৪৪ জন বৃটিশ যাত্রী, ব্রিটিশ এয়ারওয়েজে চড়ে যাবেন দেশে

যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট থেকে ঢাকায় এসেছেন আরো ১৪৪ জন বৃটিশ যাত্রী। সকালে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তারা সিলেট ত্যাগ করেন। দুপুরে তারা ঢাকা পৌছেছেন। বিকেলে বৃটিশ এয়ারওয়েজেরে বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন জানিয়েছেন- সকালে সিলেটের যাত্রীদের ঢাকা নিয়ে যেতে বিমানের একটি বিশেষ ফ্লাইট সিলেটে আসে। এরপর বেলা ১১ টার দিকে ১৪৪ জন যাত্রী নিয়ে ওই ফ্লাইট সিলেট ত্যাগ করে।

তিনি বলেন- দুপুরে ফ্লাইটটি ঢাকা পৌছে গেছে। বিকেলে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

Comments (0)
Add Comment