শাহজালাল বিমানবন্দরে চীনের সহায়তায় থার্মাল ক্যামেরা স্থাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সহায়তায় বিশ্বের হিকভিশন ব্র্যান্ডের মেটাল ডিটেক্টর ডোর, কৃত্রিম বুদ্ধিমত্তা তাপমাত্রা স্ক্রিনিং সলিউশন এবং থার্মোগ্রাফিক হ্যান্ডহেল্ড ক্যামেরাসহ কমপ্লিট টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম ও সিকিউরিটি সারভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে।

চীনের বৃহত্তম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চীন ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি), চীন সরকারের তরফে দুই দেশের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এসব সরঞ্জামাদি ও প্রযুক্তি সমাধান বাংলাদেশের জন্য অনুদান হিসেবে প্রদান করেছে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড গত ৪ মে ডিভাইসগুলো সফলভাবে ইনস্টল করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটি বিমানবন্দরে থার্মাল ক্যামেরা ও সুরক্ষা নজরদারি সিস্টেমের প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে সহায়তা প্রদান করবে।

এসব যন্ত্র স্থাপনের মাধ্যমে বিমানবন্দরে প্রবেশ করার সময় এবং উক্ত প্রাঙ্গণের মধ্যে অবস্থানরত সকলের ত্বক-পৃষ্ঠের নির্ভুল তাপমাত্রা পরিমাপ করা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Comments (0)
Add Comment