বেকারের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে পর্তুগাল-স্পেনে

প্রতিদিনই পর্তুগাল-স্পেনে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এরই মধ্যে দুদেশে বেকারত্বের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে দুদেশের সংস্থা। প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া না হলে এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দু দেশের প্রশাসন।

লকডাউন শিথিল হলেও স্পেন ওঠানামা করছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার নতুন করে আরও ২১৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পর্তুগালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই দেশ দুটিতে চাকরি হারাচ্ছেন অসংখ্য মানুষ। প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া না হলে এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে দু দেশের প্রশাসন।

স্পেন এবং পর্তুগালে করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও প্রতিদিনই ওঠানামা করছে নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পর্তুগাল লকডাউন উঠিয়ে নিয়েছে। অন্যদিকে স্পেনে শিথিলতা আনা হয়েছে চলমান লকডাউনে। তারপরেও নিতান্তই প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না দু দেশের নাগরিক।

এরই মধ্যে স্পেন তাদের চলমান লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন অধিকাংশ সংসদ সদস্য। এবং সেই প্রস্তাব কার্যকরী হলে স্পেনের চলমান লকডাউন ২৬ মে পর্যন্ত বাড়তে পারে বলে স্প্যানিশ প্রধানমন্ত্রী।

১৮ মে থেকে বিভিন্ন রেস্টুরেন্ট এবং স্কুল কলেজ খুলে দেয়ার লক্ষ্যে এখনও জীবাণু নাশক ছেটানোর কাজ করছে পর্তুগাল প্রশাসন এবং সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। এর পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে মাস্ক পরা এবং জনাকীর্ণ সমাগম এড়িয়ে চলার জন্য যে পরামর্শ তা কঠোরভাবে তদারকি করছে পর্তুগাল প্রশাসন। যদি কেউ আইন অমান্য করেন ১২-৩৫০ ইউরো পর্যন্ত জরিমানা করছে পর্তুগাল প্রশাসন।

Comments (0)
Add Comment