টানা লকডাউনে দিশেহারা আয়ারল্যান্ডের প্রবাসী ব্যবসায়ীরা

করোনা পরিস্তিতিতে আয়ারল্যান্ডে আগামী ১৮ মে’র পর লকডাউনে শিথিলতার ঘোষণা আসলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এদিকে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে।

লকডাউনের দু’মাসে আয়ারল্যান্ডে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এখন কিছুটা শিথিলতা আসলেও ব্যবসা স্বাভাবিক অবস্থায় আসা নিয়েও এখনো শঙ্কায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

এদিকে লকডাউন শিথিল হওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদে ঘরে থাকার পরামর্শ সচেতন মহলের।

করোনা ভাইরাসের কারণে ৬০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে লিভিং সার্টিফিকেট পরীক্ষা বাতিলের ঘোষনা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী।

টানা লকডাউনের কারণে দিশেহারা আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। সামনের দিনগুলোতে লকডাউন শিথিল করা হলেও ব্যবসার পরিবেশ নিয়ে রয়েছে নানা শঙ্কা। জীবন বাঁচাতে নিরাপদে ঘরে থেকে আগামী নতুন এক ভোর দেখার অপেক্ষায় এ দ্বীপরাষ্ট্র।

সুত্রঃ সময় সংবাদ

Comments (0)
Add Comment