১৫মে গুয়াংজু-মালদ্বীপ এবং ব্যাঙ্গালুর যাচ্ছে বিমানের দু’টি বিশেষ ফ্লাইট

বিমানের সিডিউল ঘোষনা

এভিয়েশন নিউজ রিপোর্ট:

আগামী ১৫ ই মে (শুক্রবার) গুয়াংজু-মালদ্বীপ ও ভারতের ব্যাঙ্গালুরুতে দুটি বিশেষ ফ্লাই্ট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিডিউল ঠিক করা হয়েছে।

ঢাকা থেকে গুয়াংজু-মালদ্বীপ রুটে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের বিমানটি ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে। অপরদিকে ঢাকা-ব্যাঙ্গালুরু-ঢাকা রুটে বিমানের বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।

ইতোমধ্যে এই দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ সিভিল এভিয়েশন এর কাছ থেকে অনুমতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-গুয়াংজু-মালদ্বীপ-ঢাকার ফ্লাইটটি ১৫ ই মে শুক্রবার সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রথমে চীনের গুয়াংজুতে যাবে। গুয়াংজু থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি আবার মালদ্বীপের মালে তে যাবে এবং সেখান থেকে বিমানটিতে যাত্রী তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং ১৬ মে রাত আড়াইটায় (শুক্রবার দিবাগত রাত) ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকা-গুয়াংজু-মালদ্বীপ-ঢাকার এই ফ্লাইটটি তে ৬ জন ককপিট ক্রু এবং ২ সেট ক্যাবিন ক্রু’রা থাকবেন।  ছয়জন পাইলট এর মধ্যে চারজন ক্যাপ্টেন এবং দুইজন ফার্স্ট অফিসার থাকবেন। গুয়াংজু এবং মালদ্বীপের মালেতে দুটি বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করলেও ফ্লাইটের ক্রু’রা কোনো বিমানবন্দরেই নামবেন না। ফ্লাইটটির ব্যাপ্তি প্রায় ১৮ ঘণ্টা হওয়ায় ক্রু’রা ভাগাভাগি করে ফ্লাইটে দায়িত্ব পালন করবেন। একদল ফ্লাইটে দায়িত্ব পালন করার সময় অন্য দলটি বিশ্রাম নিবেন।

উল্লেখ্য কোভিড-১৯ এর কারণে গুয়াংজু এবং মালদ্বীপে আটকে পড়া শতশত বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তারা ইতোমধ্যে বিমানের টিকেটও কেটে ফেলেছেন।

অপরদিকে ঢাকা থেকে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে বিমানের ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ব্যাঙ্গালুরুতে পৌঁছানোর পর সেই দিন বিকেলেই ব্যাঙ্গালুরু থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। জানা গিয়েছে ভ্রমণ ও চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুতে যাওয়া শত শত বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন।

 

Comments (0)
Add Comment