ভারতের আবহাওয়া দফতরকে সাহায্য করবে ইন্ডিগো। আবহাওয়ার তথ্য দিয়ে ইণ্ডিয়ান মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টকে সাহায্য করবে বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো।
জানা গিয়েছে, বিমান চলাকালিন বিভিন্ন এয়ারক্র্যাফট সেনসর থেকে যে সব তথ্য যেমন হাওয়া, আদ্রতা এবং উষ্ণতা বিষয়ে বিশেষ তথ্য হাওয়া অফিসকে দেবে।
সঠিক আবাহাওয়ার পূর্বাভাসের জন্য যে সব তথ্য গুরুত্বপূর্ণ এবং ইণ্ডিয়ান মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে যেসব বিষয়ে ইনফরমেশন উপলব্ধ নেই সেই সব বিষয়ে তথ্য দেবে ইণ্ডিগো।
একটি প্রেস বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, এরমধ্যে পাইলটদের জন্য কয়েকটি প্ল্যান করা হয়েছে সংস্থার তরফে, যাতে তাঁরা হাই-লেভেলের হাওয়া এবং উষ্ণতা বিমানের বিভিন্ন স্টেজে রিপোর্ট করতে সক্ষম হন। ইণ্ডিয়ান মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট এমনটাই চেয়েছে”।
পরবর্তী পদক্ষেপ নিয়ে বলতে গিয়ে জানা গিয়েছে, গন্তব্যের আগে মাঝআকাশ থেকেই পাইলটদের রিপোর্ট ক্যাপচার করে শেয়ার করা হবে এবং আকাশের যে স্তরে বিমান চলে নামতে শুরু করার কিছুক্ষণ আগে অর্থাৎ ১০০০০ ফুট এবং ৫০০০ ফুট উচ্চতায় এই তথ্য পাঠানো হবে।
ইন্ডিগোর ফ্লাইট অপারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ক্যাপ্টেন অসীম মিত্র জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে আমরা আরও একটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইণ্ডিয়ান মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টকে সাহায্য করার জন্য যারা শুধুমাত্র এভিয়েশন ইন্ডাস্ট্রিকে নয় যথাযথ মৎসজীবী থেকে কৃষিক্ষেত্রে আবহাওয়ার তথ্য দিচ্ছেন তাঁরা। সেই কাজে আমরা শুধু সাহায্য করতে চাই”।
ফ্লাইট অপারেশনে পাইলটদের রিপোর্টিং বাধ্যতামূলক করেছে ইন্ডীগো। এও জানানো হয়েছে, প্রতিটি বিমানের দু’ঘণ্টার মধ্যে যেন সব তথ্য শেয়ার করা হয় সেদিকেো নজর দেবে ইন্ডীগো।
লকডাউনের জন্য বন্ধ রয়েছে সাধরণ বিমান পরিষেবা তবে বিশেষ ফ্লাইটে মেডিসিন্যাল সাপ্লাই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস আদানপ্রদান চলছে।