মালদ্বীপ থেকে আটকে পড়াদের আনতে গেল বিমান

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

করোনা ভাইরাসের কারনে নিয়মিত বিমান চলাচল বন্ধ থাকায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারেনি অনেক বাংলাদেশি যাত্রী।
এদের মধ্যে কাজ হারানো এবং পর্যটক রয়েছেন।
আজ সকাল ৮ টায় বিমান বাংলাদেশ এয়রালাইন্সের একটি বিশেষ ফ্লাইট মালদ্বীপের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
জানা গিয়েছে, ফ্লাইটটি আজকেই আবার বাংলাদেশি যাত্রী নিয়ে ঢাকায় ফেরত আসবে।

Comments (0)
Add Comment