করোনায় বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদীন।

শুক্রবার রাত ১২টা ২৫ মিনিটে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জয়নাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের জুনিয়র টেকনিক্যাল অফিসার (জেটিও) হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান।

জানা গিয়েছে, জয়নুল আবেদীন ১৯৯১ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগদান করেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Comments (0)
Add Comment