বাংলাদেশ বিমানের সাবেক উপ-মহাব্যবস্থাপক শাহাজান চৌধুরী করোনাভাইরাসের উপসর্গ নিয়েমারা গেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি ঢাকায় নিজ বাসভবনে মারা যান। স্বল্পসংখ্যক ব্যক্তির উপস্থিতিতে এদিন দিবাগত রাত ১টার দিকে তাকে যশোরের চৌগাছায় দুর্গাপুর দাখিল মাদ্রাসার পাশে দাফন করা হয়।
চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহাজান চৌধুরী বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক ছিলেন। চাকরি জীবনের শেষ দিকে তিনি সিঙ্গাপুরে বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার লাকি বলেন, পৌর মেয়রের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পিপিই নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অগ্রযাত্রার স্বেচ্ছাসেবকরা তার দাফন কাজ সম্পন্ন করেছেন।