১০ জুন ঢাকা থেকে অস্ট্রেলিয়া যাচ্ছে বিশেষ ফ্লাইট

অস্ট্রেলিয়ার নাগরিকদের ঢাকা থেকে অস্ট্রেলিয়া ফেরাতে তৃতীয় বিশেষ ফ্লাইট যাচ্ছে ১০ জুন।

বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশন তার নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের ফিরিয়ে নিতে তৃতীয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। যা আগামী ১০ জুন মেলবোর্নের উদ্দেশে ছেড়ে যাবে।

এ ফ্লাইটটির যাত্রার সময়সূচি বেশ কয়েকবার পরিবর্তনের পর সোমবার (৮ জুন) বিকেলে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে।

এই ফ্লাইটটি পরিচালনা নিশ্চিত করতে সর্বনিম্ন ১২০ জন যাত্রী প্রয়োজন ছিল যা পূরণ হয়েছে।

সংশ্লিষ্ট যাত্রীদের আগামী ১০ জুন সকাল সাড়ে ৯টার মধ্যে নিজ দায়িত্বে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অস্থায়ী ভিসাধারী যারা অস্ট্রেলিয়ার পাসপোর্টধারীর পরিবারের অংশ নন তারা এই ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। ফ্লাইটটি কেবল অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী, অস্ট্রেলিয়ান স্থায়ী ভিসাধারী এবং তাদের স্ত্রী, আইনি অভিভাবক ও শিশুদের জন্য উন্মুক্ত।

Comments (0)
Add Comment