মার্কিন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে ইরাকি সামরিক ঘাঁটিতে

একটি মার্কিন যুদ্ধবিমান ইরাকি সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় ভেঙে পড়েছে। সোমবার ইরাকের রাজধানীর উত্তরে ইরাকি সামরিক ঘাঁটিতে এই দুর্ঘটনায় ঘটে। এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বাগদাদ বিমানবন্দর চত্বরে একটি রকেট নেমেছে বলেও জানিয়েছে, ইরাকি সেনা। ঘটনার খুব বেশি বিশদ তথ্য জানায়নি ইরাকি বাহিনী। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানা গেছে।

মার্কিন যুদ্ধবিমান সি ১৩০ ভেঙে পড়ার দুর্ঘটনায় চারজন সেনা সদস্য আহত হয়েছে বলে প্রেসকে জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মাইলস ক্যাগিনস অ্যাসোসিয়েটেড। আপাতত এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

ক্যাগগিনস জানিয়েছে যে বিমানটি রানওয়েটিকে পার করে ফেলে ও সোজা গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। ঘটোনায় আহত হন চার সেনা সদস্য। আপাতত তাজির মেডিকেল হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

মার্কিন যুদ্ধবিমান সি ১৩০ ভেঙে পড়ার ঘটনায় এখনই শত্রু যোগের আশঙ্কা করা হচ্ছে না, তবে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Comments (0)
Add Comment