করোনা সংক্রমণের কারণে লাগাতার লকডাউনে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি।
নেমেছে অভ্যন্তরীন থেকে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায়। প্রায় ৩ মাস ধরে যাত্রিবাহী বিমান চলাচল বন্ধ।
রাষ্ট্রপুঞ্জের বিশ্ব পর্যটন বিষয়ক সংস্থা বলছে, চলতি বছর আন্তর্জাতিক পর্যটন কমতে পারে ৭০ শতাংশ পর্যন্ত।
এ জন্য বিমানসংস্থাগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে।
ব্রিটিশ এয়ারওয়েজও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।
কোভিড সংক্রমণের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রায় ৯৬ শতাংশ যাত্রিবাহী বিমান পরিষেবা কমেছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানাচ্ছে, ২০২৩ সালের আগে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে না বিশ্বের এভিয়েশন খাত।
কোভিড-১৯ লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ খাতের লোকসানের পরিমাণ দাঁড়াতে পারে ৩১ হাজার ৪০০ কোটি ডলার।