বাজেটে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে স্বর্ণ আমদানিতে

স্বর্ণ আমদানির ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। বর্তমানে স্বর্ণ আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপিত ছিল।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুরে জতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে আগামী বাজেট প্রস্তাবেের  অনুমোদন দেয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট। এবারের বাজেটের শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’।

Comments (0)
Add Comment