অষ্ট্রেলিয়ায় খুলছে খণ্ডকালীন চাকরির বাজার, উপকৃত বাংলাদেশিরা

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা কিছুটা কমেছে অষ্ট্রেলিয়ায়। তিন মাসের লকডাউনে দেশটির আটটি অঙ্গরাজ্যেই কমেছে করোনা রোগীর সংখ্যা।

অষ্ট্রেলিয়ায় লকডাউন অব্যাহত থাকলেও শর্তসাপেক্ষে খণ্ডকালীন চাকরির বাজার খুলতে শুরু করেছে। বাংলাদেশি শিক্ষার্থীরা এতে উপকৃত হচ্ছেন ।

আগামী সপ্তাহ থেকে লকডাউন শিথিল হওয়ায় রেস্তোরাঁয় ৫৯ জন একত্রে বসে খেতে পারবেন। জিম, ধর্মীয় উপাসনলয়, স্কুল, সুপারমার্কেট শর্তস্বাপেক্ষে খুলছে।

অস্ট্রেলিয়া আংশিকভাবে সীমান্ত খুলে দিচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে এখনো যোগাযোগ ব্যবস্থা খুলে দেয়া হয়নি।

এদিকে অনলাইনে পড়াশোনা করে এবার অনলাইনে পরীক্ষা দিতে হয়েছে। নতুন সিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে  পিছিয়ে পড়ছেন অনেকে বাংলাদেশি।

ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ায় অনেকে খণ্ডকালীন চাকরি হচ্ছে। তবে এখনও নিজেদের খরচ তুলতে পারছেন না তারা।

দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা জুন মাসের শুরু থেকেই পুরনো জীবনধারায় ফেরার চেষ্টা লক্ষ্য করছেন। দেশটির সবচেয়ে বড় শহর সিডনিতে গত দুই সপ্তাহে নতুন করে এখনও একজনও করোনা রোগী শনাক্ত হয়নিোড়ছে

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ হাজার ৭৬১ জন। মৃত্যু হয়েছে ১০২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ জন। এর মধ্যে নতুন করে কোনো বাংলাদেশি শনাক্ত হয়নি।

Comments (0)
Add Comment