আটকরা এসি মেরামতের টেকনিশিয়ান এবং মর্ডান টেকনোলজি নামে এক ইলেকট্রিক মেরামত কোম্পানির কর্মচারী। আটককালে তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ইলেক্ট্রিক সামগ্রী উদ্ধার করা হয়।
বিমানবন্দর ইমপোর্ট কার্গোর এপ্রোন এলাকার ডেডবডি রাখার ঘরের আউট ডর দিয়ে চুরি করে মালামাল বাহিরে নিয়ে যাচ্ছিল তারা। এ সময় কর্তব্যরত এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা দেখে ফেলেন। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মালামালগুলি চুরি করার কথা স্বীকার করেন। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।