করোনায় সোনালী ব্যাংকের এজিএম মো. আব্দুস সবুর মারা গেছেন

সোনালী ব্যাংক লিমিটেডের আগারগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান জানান, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তি‌নি জানান, আব্দুস সবুর করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে সোনালী ব্যাংকের ছয়জন কর্মকর্তা মারা গেছেন এবং ব্যাংকের প্রায় ১৫০ জনের মতো কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

Comments (0)
Add Comment