কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবর রহমান।
এ নিয়ে রাত পৌনে ৯টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিএমএ কক্সবাজারের সাধারণ সম্পাদক জানান, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কক্সবাজার শহরের বেসরকারি হাসপাতাল
‘ইউনিয়ন হসপিটালে’ ভর্তি হন বদি।
পরে শুক্রবার সন্ধ্যায় করোনা নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।