ব্রিটেনের হাসপাতালে দক্ষিণ এশিয়ার মানুষ করোনায় বেশি মারা যাচ্ছেন

ব্রিটেনের হাসপাতাল গুলোতে ভর্তি হওয়া দক্ষিণ এশিয়ান রোগীরা করোনায় বেশি মারা যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সরকারের একটি জরিপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশিয়ান অঞ্চলের মানুষেরা করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এর জন্য ডায়াবেটিসের মাত্রাকে দায়ী করা হয়েছে।

এডিনবার্গ ইউনিভার্সিটির প্রফেসর ইভেন হ্যারিসন বিবিসিকে বলেছেন, একজন মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ভাগ্যে কী ঘটছে এই জরিপে সেই বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে।

এই জরিপে ব্রিটেনের ২৭টি গবেষণা প্রতিষ্ঠান, ২৬০টি হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মে মাসের মাঝামাঝি হাসপাতালগুলোতে ৩৫ হাজার রোগী ভর্তি হন।‘হাসপাতালে ভর্তি হওয়া কৃষ্ণাঙ্গদের ওপর অতটা প্রভাব নেই, দক্ষিণ এশিয়ানরা বেশি মৃত্যুর ঝুঁকিতে আছে।

দক্ষিণ এশিয়ান অঞ্চলের কভিড-১৯ রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাও বেশি দেখা গেছে জরিপে।

শ্বেতাঙ্গ রোগীদের মধ্যে যেখানে ২৫ শতাংশ ডায়াবেটিস রোগী, সেখানে দক্ষিণ এশিয়ার প্রায় অর্ধেকই (৪০ শতাংশ) ডায়াবেটিসে আক্রান্ত। আর তাই হাসপাতাল গুলোতে ভর্তি হওয়া দক্ষিণ এশিয়ান রোগীরা করোনায় মারা জাবার বেশি ঝুঁকিতে আছে।

আক্রান্ত। সূত্র: বিবিসি

Comments (0)
Add Comment