সন্দেহজনক সাবমেরিন জাপানের উপকূলে

সন্দেহজনক সাবমেরিন দেখা গেছে জাপানের আমামি আইল্যান্ডের কাছে। জাপানের উপকূলে গত ১৮ জুন ওই সাবমেরিন চিহ্নিত করে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স। কয়েকদিন আগে এটি জাপানের ইওকোটো জিমা আইল্যান্ডের কাছে দেখা গিয়েছিল বলে জানা গেছে।

সন্দেহজনক সাবমেরিনটি  সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করতে বলেছেন জাপানেরর প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো।

জাপানের উপকূলে গত ১৮ জুন সাবমেরিনটি দেখা যায়। ২০ তারিখে জানা যায়, জাপানের জলসীমা পার করে এসেছে ওই সাবমেরিন।

জাপান জানিয়েছে, সাবমেরিন দেখার পরই Kawasaki P-1 মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট, Lockheed P-3 অ্যান্টি সাবমেরিন, মেরিটাইম সারভিলিয়েন্স প্লেন ও তিনটি প্যাট্রল শিপ ছুটে যায় ঘটনাস্থলে।

Comments (0)
Add Comment