‘করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেবে জাপা’

করোনায় আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়ার কথা জানিয় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২২ জুন) দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে জীবাণুনাশক স্প্রে গেট
ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘করোনা আক্রান্তদের সহায়তা করতে জাতীয় পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এজন্য কাকরাইলের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে।
পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়ক কমিটি এই কন্ট্রোল রুম থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা,
ওষুধ ও হাসপাতালে ভর্তিসহ সর্বাত্মক সহায়তা করবে।’

করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে এই কমিটি মৃত ব্যক্তির দাফনেও সহায়তা করবে।
জেলা ও উপজেলা পর্যায়ে এই কমিটি বিস্তৃত করা হবে। যতদিন করোনা মহামারি থাকবে,
ততদিন জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়তা কমিটি মানুষকে সহায়তা করতে কাজ করবে বলে ঘোষণা দেন এ সংসদ সদস্য।

Comments (0)
Add Comment