গ্রিস সীমান্তবর্তী নর্থ মেসিডোনিয়া থেকে ৬৪ বাংলাদেশি আটক

সোমবার গ্রিস সীমান্তবর্তী নর্থ মেসিডোনিয়ায় একটি হাইওয়ে থেকে ৬৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

পুলিশ নিয়মিত টহলের সময় একটি ট্রাক থেকে ওই ৬৪ বাংলাদেশি অভিবাসীকে আটক করে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক আছে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে আটক অভিবাসীদের গেভেগেলিজা নামে একটি শহরে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০১৫ সাল যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে তথাকথিত ‘বলকান অভিবাসন রুট’ থেকে বন্ধ। করোনা মহামারির কারণে চলতি বছর বন্ধ রয়েছে গ্রিস-নর্থ মেসিডোনিয়া সীমান্তও। স্থানীয় পুলিশ জানিয়েছে, কাগজে-কলমে সীমান্ত বন্ধ হলেও এ রুটে মানবপাচার এখনও চলছে।

প্রতি বছরই এসব পথে ইউরোপে যাওয়ার চেষ্টায় বহু বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। মানব পাচারকারীদের হাতে বন্দি হয়ে অনেককেই মোটা অংকের মুক্তিপণ দিতে হচ্ছে।

Comments (0)
Add Comment