২০১৪ সালে বড় ধরনের দুটি বিমান দুর্ঘটনার পর থেকেই বিমান সংস্থাটির লোকসান শুরু হয়। অনেক চেষ্টা করেও এ থেকে বেরিয়ে আসতে পারে নি প্রতিষ্ঠানটি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে হারিয়ে যায় ফ্লাইট এমএইচ-৩৭০ নামের একটি যাত্রীবাহী বিমান। ওই বিমানটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। অপরদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয় এমএইচ-১৭ বিমানটি।
তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ক্রিস্টোফ। তিনি সেখানে প্রতিষ্ঠানের কোনো প্রভাবের কথা উল্লেখ করেন নি। পরিবেশ বদল করতে চান বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।