বৃহস্পতিবার রোমে বাংলাদেশ বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইতালির রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৭ জুলাই) বিমানের ওয়েবসাইটে সূত্রে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় বিজি ৪১৫৫/০৯ ফ্লাইটটি রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
বিশেষ ফ্লাইটে ২৭৪ জন যাত্রী রোমে যাবেন। সব স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।
ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।

ইতালির রোমে সর্বশেষ সোমবার (৬ জুলাই) চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে রাষ্ট্রয়াত্ত এ উড়োজাহাজ সংস্থা।

Comments (0)
Add Comment