বাংলাদেশ বিমানে কম্বোডিয়া থেকে ফিরলেন ৫৭ বাংলাদেশি

করোনার কারণে কম্বোডিয়ায় আটকে পড়া ৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

থাইল্যান্ডের ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় তারা দেশে ফিরেছেন।

এর আগে থাইল্যান্ডের ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গত ১৭ এপ্রিল, ১৪ মে, ২৩ মে ও ২৬ জুন চারটি বিশেষ ফ্লাইটে ১৪৭ জন বাংলাদেশি দেশে ফেরেন।

Comments (0)
Add Comment