দারুণ খবর। এই মাত্র পাওয়া খবরে জানা গেছে, অবশেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। বৃহস্পতিবার স্থানীয় সময় (তুরস্ক) ৬টা ৪৫ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৯টা ৫৪ মিনিটে ফ্লাইটটি (টিকে-৭১২) ঢাকার উদ্দেশ্য ইস্তাম্বুলের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বোয়িং ৭৮৭ অত্যাধুনিক ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে এই ফ্লাইটটি পরিচালণা করা হযেছে।
শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর সুত্রে জানাগেছে বৃহস্পতিবার রাতেই বিমান বন্দরের টার্কিশ এয়ারলাইন্সের কাউন্টারটি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রাতেই বিমানবন্দরের বোডিং ও গ্রাউন্ড স্টাফরা কাজে যোগ দিয়েছেন।
টার্কিশ এয়ারলাইন্স সুত্রে জানাগেছে, প্রথম ফ্লাইটে সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী সব আসন বিক্রি হয়ে গেছে। তবে তুরস্ক হয়ে ইতালিগামী যাত্রীরা এই ফ্লাইটে যাচ্ছে কিনা সেটা জানা যায়নি।
এর আগে গত ৩ জুলাই থেকে ফ্লাইট চালানোর ঘোষনা দিয়েও সেটি বাতিল করেছিল। এয়ারলাইনসের ঢাকা অফিস থেকে জানা গেছে, টার্কিশ সিভিল অ্যাভিয়েশনের আকস্মিক সিদ্ধান্তের কারণে ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে তাদের ফ্লাইট বাতিল করা হয়।
কিন্তু বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় টার্কিশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ফ্লাইট চালুর ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়।
এ বিষয়ে এক বিবৃতিতে টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, ‘যাত্রীসাধারণের স্বাস্থ্যসুরক্ষা ও মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতিমধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইনস।
সাম্প্রতিক সময়ে সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোয় আবার বিমান চলাচলের পরিকল্পনা নেওয়া হয়। ফলে ঢাকা-ইস্তাম্বুল রুটে ১৬ জুলাই থেকে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ।
টার্কিশ এয়ারলাইনস জানায়, তাদের ফ্লাইটের সব ধরনের প্রশ্ন ও আবেদন ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে ও info@aeromate.com.bd ঠিকানায় ই–মেইল করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক গ্রাহকেরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা +৯০৮৫০৩৩৩০৮৪৯ নম্বর ও https://bit.ly/2BwxUcn এ ওয়েবসাইট থেকে সেবা গ্রহণ করতে পারবেন।