করোনা ভাইরাসের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের জাম্বো বিমান বহর বাতিল

সাড়ে ৩ বিলিয়ন যাত্রী ও বিলিয়ন বিলিয়ন টন মালামাল পরিবহনের পর বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ তাদের ৩২

টি জাম্বো জেট উড্ডয়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। করোনার কারণে ‘কুইন অব দি স্কাইস’ বলে পরিচিত সুপরিসর

বিমান উৎপাদনের ৫০ বছর পর উড্ডয়ন বাতিল করা হল। ডেইলিমেইল/আরটি
বেইজিং, দুবাই, নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, কেপ টাউন ও মেক্সিকো থেকে ব্রিটেন থেকে হাজার হাজার যাত্রী নিয়ে

ছুটে যেত জাম্বো বিমান। এখন আকাশে এসব বিমানকে ডানা মেলে উড়তে আর দেখা যাবে না। অন্তত ৪ বছরের

জন্যে বিমানগুলোকে অবসর দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।

ব্রিটিশ এয়ারওয়েজ এখন বরং এ ৩৫০ এয়ারবাস, বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার্স বিমানে যাত্রী পরিবহন

করবে যেগুলো অন্য বিমানের চেয়ে কম
কার্বন দূষণ করে এবং আগামী ২০৫০ সালের মধ্যে এয়ারলাইন্সটি শূন্য কার্বন দূষণ বিমান সংস্থা হিসেবে

আত্মপ্রকাশ করতে পারবে।

ভার্জিন আটলান্টিক, কেএলএম, কান্তাস ও লুফথানসা’র মত বড় বড় এয়ারলাইন্স কোভিড সংকটে তাদের পুরোনো সেভেন ফোর সেভেন বিমান উড্ডয়ন বন্ধ করে দিয়েছে।

এর আগে বোয়িং কোম্পানির তরফ থেকে জাম্বো জেট উৎপাদন বন্ধ করার ঘোষণা করে জানায় সর্বশেষ এ মডেলের বিমানটি তৈরি শেষ হবে আগামী দুই বছরে।

Comments (0)
Add Comment