নভেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরে বহরে নতুন তিনটি ড্যাশ-৮ কিউ ৪০০ এনজি মডেলের উড়োজাহাজের একটি বিমানে যুক্ত হবে।
বাকি দু’টি যুক্ত হবে ২০২১ সালের জানুয়ারি মাসে।
যদিও তিনটি বিমান বিমান এবছর মার্চ, মে ও জুনে সরবরাহ করার কথা ছিল কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বম্বার্ডিয়ার ইনকরপোরেশনের।
করোনাভাইরাসের কারণে সময়মতো বিমানগুলো সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ৩টি বিমান কিনতে বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে (জিটুজি) সরাসরি ক্রয় চুক্তির হয়।
এজন্য ঋণ সহায়তা দিয়েছে কানাডা সরকারের প্রতিষ্ঠান ‘এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা’ (ইডিসি)।
২০১৮ সালের ১ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এই ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ল মারকোট।