‘জনগণ যেকোনো মুহূর্তে রাস্তায় নেমে আসবে’

বিএনপিসহ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বেড়ে চলছে।
বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী।
তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ যেকোনো মুহূর্তে রাস্তায় নেমে আসবে।
এসব কথা বলেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিরোধী দলের উপর অত্যাচার নিপীড়ন ছাড়া সরকারের যেন শান্তিতে ঘুম হয় না।
মিথ্যা অপপ্রচার, কলঙ্কলেপন, কুৎসারটনা সরকারের অপরিহার্য সংস্কৃতিতে পরিণত হয়েছে।
গুম, খুন, রক্তপাত সরকারের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে।

Comments (0)
Add Comment